রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

কাউখালী থানা পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি, আইনশৃঙ্খলা নিয়ে দিকনির্দেশনা

[print_bangla]

এমএফএইচ রাজু | কাউখালী |৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের কাউখালী থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি থানাটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন। একই সঙ্গে থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে তিনি থানার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সদস্যদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, কাউখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউখালী থানা পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি, আইনশৃঙ্খলা নিয়ে দিকনির্দেশনা

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top