শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

[print_bangla]

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার নির্দেশনায় আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন স্বাক্ষরিত এক পত্রে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে নির্মল কান্তি শীলকে আহ্বায়ক এবং অজয় চৌধুরীকে সদস্য সচিব করা হয়। এছাড়া অজিত আইচ, প্রদীপ ধর, অনুপ দাশ, যিশু মিত্র, রাহুল ধরকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ঝুমুর মহাজন, রিপন নাথ, অশোক বৈদ্য, নীল কৃষ্ণ চন্দ, কাঞ্চন সুশীল, ড. রাজেশ্বর ধর বাসু, মাষ্টার রঞ্জিত দাশ, সুদীপ্ত নাথ, পঙ্কজ শীল, রুবেল দাশ, বাবুল দে, সজিব দাশ, রিমন দত্ত, রাখাল দাশ, জহরলাল সিকদার, ইমন দত্ত, ইঞ্জিনিয়ার রঞ্জন কুমার নাথ, শঙ্কর শীল প্রমুখ।

এবিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক নির্মল কান্তি শীল বলেন, “বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখা আমাকে আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব প্রদান করায় জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে আনোয়ারা উপজেলার মানুষের প্রিয় নেতা স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও সকলের সহযোগিতার মাধ্যমে পালন করার চেষ্টা করব। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে কমিটির সকল সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০দিন। এটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার নির্দেশনা অনুযায়ী দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

০৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top