শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত, উদ্ধার হাতুড়ির ভাঙা হাতল

[print_bangla]

এমএফএইচ রাজু | কাঠালিয়া | ৩ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠির কাঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আউরা মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পলাশের বাড়ি থেকে চিৎকার ও গোলমালের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পলাশকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।

পরে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পলাশকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি হাতুড়ির ভাঙা হাতল উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত, উদ্ধার হাতুড়ির ভাঙা হাতল

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top