
আমার রাজকন্যা
রিফাত দেওয়ান
আমার মেয়ে তুই,
সকালবেলার রোদ্দুর
তোর হাসিতে ঘর ভরে,
মন হয় সারাদিন মুগ্ধ।
তোর ছোট্ট দুইটা হাতে,
আমার সারা পৃথিবী
তোর “বাবা” ডাকে ভুলে যাই,
সব কষ্ট, সব বিবাদ।
তুই বড় হবি একদিন,
ডানা মেলে উড়বি।
কিন্তু মনে রাখিস মা,
বাবার বুকেই তোর ঠিকানা।
তোর জন্য লিখি কবিতা,
তোর জন্য গড়ি স্বপ্ন
তুই আমার কলমের কালি,
তুই আমার শেষ গল্প। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...