শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনটে বিএনপির এমপির গাড়ি বহরে হামলা, অগ্নিসংযোগ এবং ককটেল হামলা চালিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে করা পৃথক ২টি মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নাটাবাড়ি গ্রামের মধ্যপাড়ার মঞ্জুর সরকারের ছেলে গোসাইবাড়ি ইউনিয়ন শ্রমিকলীগের সদস্য আবু বক্কর (৪৭) ও ধেরুয়াহাটি গ্রামের আকতার হোসেনের ছেলে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান ময়নুল (৩৭)।
বৃহস্পতিবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আবু বক্করকে গ্রেফতার করা হয়।
এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই এলাকায় জনমনে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদি হয়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ময়নুলকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top