
এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজে২০২৬ সালের এস এস সির কৃতি জি পি এ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্ব্ল্পদৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার.(৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ মোঃ মহসীন রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।
মূখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,
অত্র কলেজের সভাপতি গোলাম মোস্তফা, বি এন পির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, এ্যডভোকেট রবিউল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, প্রমূখ বক্তব্য রাখেন।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিশিষ্ট কথাসাহিত্যিক ও ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী রিপন আহসান ঋতু। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি প্রাণভরে শিক্ষোর্থীগণ উপভোগ করেন। এসময় তাদেরকে কলেজের পক্ষ থেকে নানা উপঢৌকন প্রদান করে প্রধান অতিথি।