শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ ২০শে ভাদ্র, ১৪৩৩

ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ

[print_bangla]

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া কাছারিবাড়ী বাজারে ৩ সেপ্টেম্বর ২০২৬ ইং বিকেল ৪ ঘটিকায় ঝালকাঠি-১ আসনের এমপি মো. রফিকুল ইসলাম জামাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বড়ইয়া বাজার বিএনপি কার্যালয় দলের শতাধিক নেতাকর্মীর উদ্যোগে প্রায় দুই শতাধিক সমার্থক-মুসুল্লিদের উপস্থিতিতে শুকরিয়া আদায় করে দোয়া মোনাজাতের মাধ্যমে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ বাহউদ্দিন বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক ও এমপি সহদর গোলাম কিবরিয়া বাদল, বিশিষ্ট কলামিস্ট ও বড়ইয়া কলেজের প্রভাষক মোঃ মশিউর রহমান রিপন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক বিশ্লেষক এমপি-সহদর ওয়াসীম আহম্মেদ, বিএনপি নেতা ফার্মাসিস্ট কাজল, বিএনপি নেতা হানিফ হাওলাদার, যুবদল নেতা নুরুজ্জামান, বুলবুল আহম্মেদ, তরুন যুবদল নেতা আবির আহম্মেদ রানা, সুমন হাওলাদার, ফায়জুল ইসলাম, মাসুদ শরীফ, রাকিব হাওলাদার, লুৎফর তালুকদার, বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার, আব্দুল্লাহ আল মাহবুব, লিটন হাওলাদার ও ফিরোজ খলিফা সহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top