শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

পাথরঘাটায় পুলিশের হস্তক্ষেপে গাজীপুর থেকে আসা তরুণী পরিবারের জিম্মায়

[print_bangla]

নিজস্ব প্রতিবেদক | বরগুনা ৩ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার পাথরঘাটায় পুলিশের হস্তক্ষেপে গাজীপুর থেকে আসা তাসফিয়া তাবাসসুম নামে এক তরুণীকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাথরঘাটা থানা পুলিশ স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তরুণী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশি হস্তক্ষেপে অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও আইনানুগ প্রক্রিয়ায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

বরগুনা জেলা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনা ও তত্ত্বাবধানে এবং পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তেজনাকর বা অনাকাঙ্ক্ষিত পর্যায়ে না যায়, সে বিষয়ে সতর্ক থেকে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়। পরে সব পক্ষের উপস্থিতিতে তরুণীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। বিশেষ করে সংবেদনশীল ও জটিল পরিস্থিতিতে মানবিকতা, পেশাদারিত্ব ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পাথরঘাটায় পুলিশের হস্তক্ষেপে গাজীপুর থেকে আসা তরুণী পরিবারের জিম্মায়

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top