শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

বদলিজনিত কারণে পিরোজপুরে ট্রাফিক ইন্সপেক্টরকে বিদায় সংবর্ধনা

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর ৩ সেপ্টেম্বর ২০২৬

বদলিজনিত কারণে পিরোজপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মনিরুজ্জামানকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বিদায়ী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় পুলিশ সুপার তাঁর মেধা, দক্ষতা, চৌকসতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর সফলতা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন পুলিশ সুপার।

এ সময় পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বদলিজনিত কারণে পিরোজপুরে ট্রাফিক ইন্সপেক্টরকে বিদায় সংবর্ধনা

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top