
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
সোমবার (২৮ সেপ্টেম্বর ) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে মাঠ সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে ১২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে পুলিশ সুপার কার্যালয়, বগুড়ায় স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।
বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়।
পরবর্তীতে জেলা পুলিশ সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা/জিজ্ঞাসার ব্যবস্থা করা হয়।
পুলিশ সুপার ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।