সারাবেলা

[print_bangla]

সারাবেলা

আমজাদ হোসেন

দিনের কোন অংশকে আলাদা করে
তোমার জন্য জমা করিনি;
সুবহে সাদেক বলি-
তপ্ত রোদের দুপুর-
ক্লান্ত মাঠের বিকাল কিংবা
অন্ধকার নিড়ে ফেরার
ব্যস্ত সন্ধ্যা ;

সারাদিন মান তুমি-তুমি
সারাবেলা।

আর রাত!
যতটুকু অন্ধকারের আনাগোনা,-
যদি বলি
সারারাত –
রাতের কোন অংশকে আলাদা
করে ভাবিনি তোমার জন্য ;

তুমিময় সারারাত।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সারাবেলা

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top