পার্বতীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন মানজুর রশিদ

[print_bangla]

 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসবের মহা নবমীতে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন পার্বতীপুর পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী, প্রগতি সংঘের আজীবন সদস্য ও পার্বতীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. মানজুর রশিদ।

গত ২০ অক্টোবর তিনি পার্বতীপুরের গোবিন্দপুর (ভবেরবাজার) এলাকার অন্যতম ঐতিহ্যবাহী চম্পাতলী বারোয়ারী দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মডেল থানা-সংশ্লিষ্ট সরকারপাড়া মোড়ের পূজামণ্ডপেও যান। সেখানে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক জাগো রংপুর পত্রিকার নির্বাহী সম্পাদক ও পার্বতীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সাজেদুর রহমান নওশাদ।

পূজামণ্ডপে পৌঁছালে সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও উৎসবের আয়োজন ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মানজুর রশিদ দুর্গাপূজার সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং সুন্দর আয়োজনের জন্য তাঁদের ধন্যবাদ জানান।

শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে বিভিন্ন পূজামণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি ও উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্‌যাপনে আয়োজকদের বিভিন্ন উদ্যোগও ছিল প্রশংসনীয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন মানজুর রশিদ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top