গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসক

[print_bangla]

 

মো রাসেল সরকার গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার সকাল ১১টা থেকে উপজেলার ভবেরচর মধ্যপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির, দক্ষিণপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব ঘিরে প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া,সংসদ সদস্যের সহধর্মিনী নুরে জান্নাত রৌশনী,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)যায়েদ হোসাইন,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ,জেলা যুবদলের সা: সম্পাদক মোজাম্মেল হক মুন্না,বিএনপি নেতা আসলামুজোহা চৌধুরী তপন,নুরুল আমিন সরকার,উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গজারিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসক

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top