বগুড়া জেলা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি: আশিক সাঈদ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার :

বুধবার (২১ অক্টোবর ) বগুড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনার অংশ হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম, বগুড়া জেলা পরিদর্শন করেন।

ডিআইজি পুলিশ লাইন্স, বগুড়ায় পৌঁছালে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি প্রথমে বগুড়া রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন।

এ সময় তিনি অফিসের প্রশাসনিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা, দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার পর্যালোচনা করেন। নথিপত্র সংরক্ষণ, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে তিনি বগুড়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের মান বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।

এরপর ডিআইজি ডিএসবি অফিস, বগুড়ার প্রথম ও দ্বিতীয় খণ্ডের বার্ষিক পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট নথিপত্র, রেজিস্টার, শাখার কার্যক্রম ও দায়িত্ব পালনের পদ্ধতি পর্যালোচনা করেন। নথিপত্রের সঠিক সংরক্ষণ, তথ্যের নির্ভুলতা, পেশাগত গোপনীয়তা রক্ষা এবং দায়িত্ব পালনে সতর্কতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে ডিআইজি বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রমের অগ্রগতি এবং দাপ্তরিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এ সময় পেশাদারত্ব, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুন নেছা এবং জেলা পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়া জেলা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি: আশিক সাঈদ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top