বগুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহী ডিআইজি : আশিক সাঈদ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে বগুড়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা ও তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক।

পরিদর্শনকালে পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পূজার আয়োজন ঘিরে মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের সরব উপস্থিতি ও উৎসবের আমেজ লক্ষ করা যায়।

ডিআইজি পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি, পূজামণ্ডপের আয়োজক এবং জেলা পুলিশের কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহী ডিআইজি : আশিক সাঈদ

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top