আদমদীঘিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বগুড়ার আদমদীঘিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুবিধাজনক সময়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের সমাপ্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঢাকঢোলের বাদ্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের অংশগ্রহণে শেষ দিনেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আনন্দ, ভক্তি ও আবেগের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর আদমদীঘিতে উপজেলায় সর্বজনীন ও পারিবারিক মিলিয়ে মোট ৬৯ টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে।

আদমদীঘি এলাকার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিহির সরকার বলেন, এবারের দুর্গোৎসব অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। পূজামণ্ডপে ভক্তদের ব্যাপক উপস্থিতি ছিল। সবার সহযোগিতা ও আন্তরিকতায় সুন্দরভাবে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। প্রতিবছর এভাবে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপিত হোক, এটাই তাদের প্রত্যাশা।

ছাতিয়ানগ্রাম ইউনিয়নের জয়দেব বসাক বলেন, এবারের দুর্গোৎসব ছিল আনন্দঘন ও উৎসবমুখর। পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হওয়ায় তারা আনন্দিত। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে উৎসব উদযাপন করতে পেরেছেন। আগামী দিনেও সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সেটাই তাদের প্রত্যাশা।

আদমদীঘি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অসিত কুমার বাপ্পা বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলারও উপলক্ষ।

এবারের পূজায় ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সবার সহযোগিতায় নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব পালন করতে চান তারা।

তিনি আরও বলেন, আদমদীঘিতে এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। পূজার শুরু থেকেই সব সময় হেল্প ডেক্স বসিয়ে সব সময় কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে কি জন্য প্রস্তুত ছিল।

আদমদীঘি উপজেলায় কোথাও কোন আপত্তিকর ঘটনা ঘটেনি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রতিমা বিসর্জনও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর ছিল

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আদমদীঘিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top