
– জাকিয়া রহমান
হে কবি! দেখি আজ এতো আলোর বর্ণনালী!
হে কবি! জীবনানন্দ দাস তুমি কি আবার ফিরে এসেছ ধরায়?
আজ দেখি শঙ্খচিলের ডানায় আলোর যে ছন্দ,
দেখে যেন মনে হয় তোমার কলমে সাজানো-
অক্ষরের গভীরতায় ছুঁয়ে উঠে যে কারু কাজ,
কি এক গভীর অনুচ্ছেদ! তা যেন শঙ্খচিলের ডানায় আঁকা।
তুমি কি ফিরে এসেছো এরিনের সমুদ্র তরঙ্গ ফেনায়,
রচিতে প্রেমের কবিতা?
তাই সাগরের এমন ছন্দ বাতাসের গায়ে
যেন কবিতার শব্দের অলংকার ঢেউয়ে ঢেউয়ে চমকায়।
শিশির বিন্দুতে কিসের কাহিনী যেন লেখা,
সে কি তোমার কলমের জাদুর ছোঁয়া?
কি মনে করে ফিরে এসেছো জীবনানন্দ হেথা,
তোমার ধান সিঁড়ি নাদিটির তীর ছেড়ে?
নাকি আমাকেই প্রশ্ন করছো তুমি, আমি কেন এখানে?
* এম আব্দুর রাজ্জাক *
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...