
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
রবিবার (২৫ অক্টোবর -২০২৬) এপিবিএন হেডকোয়ার্টার্সে ক্রাইসিস রেসপন্স টিমের (CRT) সক্ষমতা, কৌশলগত দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে ৪ দিনব্যাপী একটি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এ প্রশিক্ষণে পূর্বে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যদের সমন্বয়ে দলটির দক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ৩ এপিবিএন, খুলনা, ৯ এপিবিএন, চট্টগ্রাম ও অতিরিক্ত ১৩ এপিবিএন ব্যাটালিয়নে ক্রাইসিস রেসপন্স টিম (CRT) গঠিত রয়েছে। পর্যায়ক্রমে এপিবিএনের সকল ব্যাটালিয়নে এ ধরনের বিশেষায়িত টিম গঠনের পরিকল্পনা রয়েছে, যা বাহিনীর সামগ্রিক সংকট মোকাবিলা সক্ষমতা, প্রস্তুতি ও কৌশলগত দক্ষতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উপলক্ষে এপিবিএনের প্রধান মো, হাসিব আজিজ, বিপিএম, বিশেষায়িত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, সংকটময় পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও যেকোনো অভিযান পরিচালনায় প্রস্তুত দল গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উক্ত ব্রিফিং এ উপস্থিত ছিলেন ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি, ঢাকাস্থ ইউনিট সমূহের সিও ও এপিবিএন হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।