জয়পুরহাটের, পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-০২

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের সময় ৮৯ কেজি ১০০ গ্রাম ওজনের ৩টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

(২৫ অক্টোবর রবিবার ) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে, বিজিবি, পুলিশ ও ইউএনও কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।

উদ্ধারকৃত মূর্তিগুলো পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাটের, পাঁচবিবিতে ৮৯ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক-০২

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top