এসআরবি-১৫ এর বিশেষ অভিযানে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

[print_bangla]

এসআরবি-১৫ এর বিশেষ অভিযানে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

মোঃ মোরশেদ,(জেলা প্রতিনিধি) কক্সবাজার।

কক্সবাজার ও বান্দরবান পার্বত্য অঞ্চলসহ পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত ও কুখ্যাত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৫) নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য আইনসহ ০৯ (নয়) টি মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল মাবুদ(৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

অদ্য ২৪ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ১৫:৩০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন পৌরসভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি আব্দুল মাবুদ (৪০) চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন এওচিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের গাটিয়া ডেঙ্গা এলাকার আব্দুর রশিদ ও জাহানারা বেগম দম্পতির ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিভিন্ন অপরাধে ০৯(নয়)টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-১৫ এর এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এসআরবি-১৫ এর বিশেষ অভিযানে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top