কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্ব দেবার আহ্বান: আইজিপির

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম,

শনিবার (২৪ অক্টোবর ২০২৬ ) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কর্তৃক আযোজিত কেএমপি ও খুলনা রেঞ্জের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কার্যক্রম এবং কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সুধী সমাবেশে যোগদান করেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইজিপি এরপর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, খুলনাতে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করেন।

খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ রেজাউল করিমের সভাপত্বিতে এই সভায় উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান, পিটিসি কম্যান্ড্যান্ট জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, এসআরবি-০৬ অধিনায়ক জনাব লেঃ কর্নেল নিস্তার আহমেদ সহ অন্যান্য বিশেষায়িত ইউনিট-এপিবিএন, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার ও ৬৪ থানার অফিসার ইনচার্জগণ সভায় অংশগ্রহণ করেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির বিপিএম উপস্থিত পুলিশ কর্মকর্তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্ব দেবার আহ্বান জানান।

কিশোর গ্যাংগুলোর পেছনে কোনো রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছে কিনা, তা চিহ্নিত করতে এবং মাদক কারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসের সাথে যথাযথ ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কমিউনিটি পুলিশিংয়ে গুরুত্ব দেবার আহ্বান: আইজিপির

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top