রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি: মো.আশিক সাঈদ

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

রবিবার (২৫ অক্টোবর )রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানী যোগদান করায় তাকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।

এ সময় ডিআইজি নবযোগদানকৃত কর্মকর্তাকে দিকনির্দেশনা দেন এবং পেশাদারত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সহকারী পুলিশ সুপার মো. ওয়ারুখ ইয়াজদানী রাজশাহী রেঞ্জের স্টাফ অফিসার-টু-ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং রেঞ্জ কার্যালয় ও রাজশাহী জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি: মো.আশিক সাঈদ

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top