বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

দিরাইয়ে বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার ইন্তেকাল: লন্ডন প্রবাসী পাশা মিয়ার শোক

[print_bangla]

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়া আর নেই। সোমবার (১১ মে) রাত ১০টার দিকে উমেদনগর গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি উমেদনগর গ্রামের মৃত শাকির মাহমুদের ছেলে।
​পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। একজন দেশপ্রেমিক ও সাহসী বীর মুক্তিযোদ্ধা হিসেবে এলাকায় তাঁর ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা ছিল। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে উমেদনগর গ্রামসহ পুরো রাজানগর ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য ও উমেদনগর গ্রামের কৃতি সন্তান মো. পাশা মিয়া। লন্ডন থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়া আমার চাচা। তিনি ছিলেন আমাদের সমাজের একজন আদর্শ, নীতিবান ও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও অভিভাবককে হারালাম।” পাশা মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
​মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে উমেদনগর গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মহান আল্লাহ পাক যেন উনার জানা-অজানা সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দিরাইয়ে বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার ইন্তেকাল: লন্ডন প্রবাসী পাশা মিয়ার শোক

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top