শেরপুর সাহিত্যচক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

[print_bangla]

ইফতেখার </strongআলম ফরহাদ<strong

সাহিত্য শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশে কবি ও কবিতার প্রচার ও প্রসারে দিনব্যাপী সাহিত্যপ্রেমীদের এক আড্ডা অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শেরপুর সাহিত্যচক্রের আয়োজনে। সংগঠনটির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শুক্রবার (১৫ মে) সকাল দশটায় এক বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।দেশের নানা প্রান্ত থেকে আগত কবি ও সাহিত্যিকগণ এই শোভাযাত্রায় অংশ নেন।  এরপর  শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কবিতা পাঠ, সমালোচনা, গুণিজন সংবর্ধনা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও গবেষক ড. অশোক বিশ্বাস। সভাপতিত্ব করেন শেরপুর সাহিত্যচক্রের সভাপতিমণ্ডলীর সদস্য, আঞ্চলিক ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষক এবং বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ইফতেখার আলম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্যচক্রের সভাপতিমণ্ডলীর সদস্য প্রফেসর ডা. আমিরুল হোসেন চৌধুরী, মো. আব্দুস সালাম, আব্দুর রউফ খান এবং বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক। এর আগে স্বাগত বক্তব্য দেন শেরপুর সাহিত্যচক্রের সভাপতি কবি, সম্পাদক ও প্রকাশক সুলতান মাহমুদ রনি। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে শেরপুর সাহিত্যচক্রের বিশেষ সাহিত্য প্রকাশনা “শ্বাশত বাংলার মুখ”-এর মোড়ক উন্মোচন করেন অতিথিগণ।

 

দ্বিতীয় পর্বে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যচক্রের সভাপতিমণ্ডলীর সদস্য খন্দকার মাহবুবার রহমান রাঙ্গা। শেরপুর সাহিত্যচক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ণ ও সাংগঠনিক সম্পাদক জীবন সাহার সঞ্চালনায় বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও প্রাবন্ধিক ড. গোলাম মোস্তফা, কবি-সাহিত্যিক ও সম্পাদক সাহাব উদ্দিন হিজল এবং কবি ও সম্পাদক দ্বীপ সরকার।

তৃতীয় পর্বে কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সমালোচক খৈয়াম কাদেরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সাহিত্যে বিশেষ অবদানের জন্য আটজনকে সম্মাননা প্রদান করা হয়। শেরপুর সাহিত্যচক্র পুরস্কার-২০২৫ এ সম্মাননা পান ড. গোলাম মোস্তফা (প্রবন্ধ ও গবেষণা), কুশল ভৌমিক (কবিতা), মোহিত কামাল (কথাসাহিত্য) এবং মো. আব্দুল মান্নান (সাংবাদিকতা)। এস এম রাহী পুরস্কার-২০২৫ পান ড. মো. আমিরুল ইসলাম (গদ্য সাহিত্য) ও মামুন চৌধুরী (কবিতা)। এছাড়া আব্দুস সালাম প্রিয় প্রজন্ম পুরস্কার-২০২৫ এ সম্মাননা পান বি.এম. হাফিজুর রহমান ও সুমন মোহন্ত। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক সৈয়দ শাহনেওয়াজ হোসেন, সভাপতিমণ্ডলীর সদস্য রুহুল আমীন ও অমরকৃষ্ণ পাল নান্টু।

মধ্যাহ্ন বিরতির পর অনুষ্ঠিত চতুর্থ পর্বে সভাপতিত্ব করেন কবি, কাব্যলোচক ও সাবেক অধ্যক্ষ জিয়াউদ্দিন লিটন। আলোচনায় অংশ নেন আব্দুল জাব্বার, ধুনট মনন সাহিত্য সংগঠনের সভাপতি এমআরটি আরজু, বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক অন্যন্য রাসেল এবং কবি-প্রাবন্ধিক মতিউর রহমান মিলন। এ পর্ব সঞ্চালনা করেন এম আর জামান ও মুসান্না হাবিব।

পঞ্চম পর্বে সভাপতিত্ব করেন শেরপুর সাহিত্যচক্রের সহ-সভাপতি মো. আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শাহ মো. ইলিয়াস লেলিন, সহ-সভাপতি মো. আব্দুস সামাদ, তথ্য ও প্রচার সম্পাদক কবি শাকিল মাহমুদ এবং ক্রীড়া সম্পাদক মীর এনামুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ফকির মো. আমিনুল ইসলাম ও ফকির মো. আবু সাইদ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন রনি বর্মন, শাকিল মাহমুদ, জীবন সাহা, ইফতেখার আলম ফরহাদ, মুসান্না হাবিব, কুলসুম শেলী, মামুন চৌধুরী, আব্দুস সামাদ, মো. আজিজুল হক, মাত্রা ঠাকুর, ফারজানা আক্তার প্রমূখ। পরে স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কবি, সাংবাদিক ও সহকারি অধ্যাপক আবদুল জলিল ও এছাড়া স্থানীয়সংগঠনের  শিল্পীগণ। দিনব্যাপী এই আয়োজন ছিলো বেশ উপভোগ্য।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুর সাহিত্যচক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top