বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

সারা বছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার :

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শুধু দিবস গুলোতে নয়, সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে আর্থিক স্বচ্ছলতা আনা সম্ভব। শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে নিয়ে আসতে পারলেই আমরা একটি সুস্থ্য সমাজ ব্যবস্থা পাব। মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য শুধু আইন প্রয়োগ করলেই হবেনা, সমাজকে সচেতন হতে হবে। বাচ্চারা যেন সন্ধ্যার পরে ঘরের বাহিরে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। বাবা মাকেও বন্ধুর মতো আচরণ করতে হবে।

(১৬ মে শনিবার ) বেলা ১১টায় জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুলবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী
এসব কথা বলেন।

জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা জেসমিন আক্তার, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আরা, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত ও পাঁচবিবি, ক্ষেতলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সারা বছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

১৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top