কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী কাউনিয়ায় পালন করা হয়েছে।
কাউনিয়া উপজেলা বিএনপির আয়োজনে রোববার সন্ধায় দলীয় কার্যালয়ে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহ- সভাপতি রকিবুল হাসান পলাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, বালাপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি শাজাহান মিয়া, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ মন্ডল, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন,ওলামা দলের উপজেলা আহবায়ক মমিনুল ইসলাম জিহাদী, শ্রমিক দলের উপজেলা শাখার আহবায়ক এন্তাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম প্রমূখ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের উপর আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করণ এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে দেশ ও জনগনের কল্যাণে সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানানো হয়।
সবশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

কাউনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

৩১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top