
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রিমিয়ার লিগ সিজন-২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২জুন) বিকেলে উপজেলার গোয়ালভাগ গ্রামের অস্থায়ী মাঠে ফাইনাল খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি নেতা আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সমাজসেবক শাবান আলী, রেজাউল ইসলাম, ভাষান সেখ, আছিবাল হাসান, মুরাদ হাসান ও বিপ্লব হোসেন।
খেলাধুলা করি, সুস্থ থাকি, সুন্দর সমাজ গড়ি-এ শ্লোগানকে সামনে রেখে ঈদ উপলক্ষে উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে দুর্বার গোয়ালভাগ বনাম গোয়ালভাগ সুপার স্ট্রাইকার্স। দুর্বার গোয়ালভাগকে ০-১ গোলে পরাজিত করে গোয়ালভাগ সুপার স্ট্রাইকার্স বিজয়ী হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...