সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বনলতা সুইটসকে ৮০ হাজার টাকা জরিমানা 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জ সদর উপজেলার পৌর শহরে অবস্থিত বনলতা সুইটসের কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জুন-২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর মোঃ আবিদুল্লাহ অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বনলতা সুইটস কর্তৃপক্ষকে ৮০’হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি ও প্রযোজ্য আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বনলতা সুইটসকে ৮০ হাজার টাকা জরিমানা 

০৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top