
সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:
সরকারি খাদ্য গুদামের ৬০০ বস্তা চাউল সহ ট্রাক নির্মাণকৃত কালভার্টের খাদে পড়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি হারে চাউল অর্থাৎ ১৮ টন সরকারি চাউল কালভার্টের গর্তে। সরেজমিনে দেখা যায়, সাতক্ষীরা সদর থেকে সরকারি চাউল নিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর একটার সময় দেবহাটার হাদিপুর নামক স্থানে ট্রাকটি পৌঁছায়। সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়কের নির্মাণ কাজ চলমান থাকায় বিভিন্ন স্থানে কালভার্ট নির্মাণ হচ্ছে। প্রত্যেক নির্মাণকৃত কালভার্টের পাশ দিয়ে পার্শ্ব রাস্তা বা বিকল্প রাস্তা যেনতেনভাবে তৈরি করে দেওয়া হয়েছে, যেটি আদেও উপযুক্ত নয়। এই পাশের বিকল্প রাস্তা দিয়ে চাউল বোঝাই ট্রাকটি যাওয়ার সময় উল্টে কালভার্টের গর্তে পড়ে যায়। এতে করে চাউল গুলো নষ্টের পাশাপাশি ট্রাকটি দুমড়ে মুছড়ে যায়। ট্রাকটির নাম্বার যশোর-ট ১১-৫৯৬০। তবে ট্রাকের ড্রাইভার লাফ দিয়ে ট্রাক থেকে বের হয়ে পড়েন।
ট্রাকের ড্রাইভার বাবলু বলেন, আমি এই গাড়ির মালিক। ড্রাইভার না আসায় আমি নিজে এটি চালাচ্ছিলাম। সাতক্ষীরা থেকে এই চাউল গুলো নিয়ে কালিগঞ্জ খাদ্য গুদামের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখানে প্রায় ১৮ টন সরকারি চাউল আছে। দুপুর একটার সময় দুর্ঘটনার পর বিকাল ৫ টার সময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় কালভাটের গর্ত থেকে এটি উদ্ধারের কাজ চলছিল। জে/এ
