
মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:
পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের জগদল পূর্ব বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে মোঃ শাহাদাত আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল প্রায় ৬টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাদাত আলী ওই এলাকার মোহাম্মদ কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত আলী বিকেলে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে শাহাদাত আলীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...