মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

নওগাঁর আত্রাইয়ে শুরু হলো ডিজিটাল কৃষক কার্ডের তথ্য সংগ্রহ

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগাঁর আত্রাইয়ে ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মনিয়ারি ইউনিয়নের পতিসর কৃষি ব্লকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস জানায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কৃষকদের বাড়িতে গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন। এ সময় কৃষককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নমিনির এনআইডি এবং কৃষি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ উপস্থিত থাকতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, ডিজিটাল কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের নির্ভুল তথ্যভান্ডার তৈরি হবে। এতে সরকারি প্রণোদনা, ঋণ ও অন্যান্য সেবা সহজে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, আগামী ৪ আগস্ট পর্যন্ত এই তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে এবং পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে এটি বাস্তবায়ন করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর আত্রাইয়ে শুরু হলো ডিজিটাল কৃষক কার্ডের তথ্য সংগ্রহ

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top