বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

কক্সবাজার উখিয়া বন্যার্তদের পাশে হাইকোর্টের মুন্সি সোহেল, বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ

[print_bangla]

জসিম উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি-

বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উখিয়ার কৃতি সন্তান হাইকোর্টের মুন্সি সোহেল। মুন্সি সোহেলের নির্দেশনায় উখিয়া, ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমে জাবেদ হোসেন নয়ন নেতৃত্ব দেন। এ সময় জাবেদ হোসেন নয়ন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সব সময় হাইকোর্টের মুন্সি সোহেল আন্তরিক।আরও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা পোঁছে দেওয়া হবে। হাইকোর্টর মুন্সি সোহেলের মানবিক কাজ অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সুশৃঙ্খল ভাবে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয় মানবিক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা হাইকোর্টর মুন্সি সোহেলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগকালে এমন সহায়তা দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজার উখিয়া বন্যার্তদের পাশে হাইকোর্টের মুন্সি সোহেল, বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ

১৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top