বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুলাই) নগরীর তালাইমাড়ি ও কাজলা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মতিহার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন সনির উদ্যোগে তালাইমাড়ি দারুল উলুম মাদ্রাসা এবং কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। সবুজ নগরী গড়ার প্রত্যয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) জাসাসের সভাপতি আল আমিন মিলন, যুবনেতা মো. লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া তালাইমাড়ি দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ, কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। এ সময় বশির উদ্দিন সনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে নগরজুড়ে ২৫ লাখ গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই যুবদলের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, এগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। যুবদলের নেতাকর্মীরা সেই দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top