
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির বন্যার জাতীয় আগাম কার্যক্রম নীতি সম্পর্কে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নে ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদে উক্ত ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভগাছা ইউনিয়ন পরিষদের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা ও কাজিপুর উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা চিত্রা রাণী সাহা এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের এক্সিকিউটিভ কমিটির সদস্য এস.এম.তানভীর মাহমুদ পলাশ। এসময় অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় দপ্তরের দু’জন কর্মকর্তা এবং রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম তাজ সহ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জের যুবপ্রধান এবং সদস্যরা এবং শুভগাছা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি মানুষেরা অংশ গ্রহণ করেন। জে/এ
