শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

শুক্রবার (৩১ জুলাই) নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ-এর ডিআইজি মো. আশিক সাঈদ।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নওগাঁ ও বগুড়া জেলার প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ, পরিচয় যাচাই, প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ শৃঙ্খলা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। পরীক্ষার প্রতিটি ধাপ নিবিড়ভাবে তদারকি করেন উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, যাতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ দায়িত্বরত পুলিশ সদস্য ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুষ্ঠু ও সফল ভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানান। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top