বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ১লা আশ্বিন, ১৪৩৩

পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালিবের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোহসিনা পারভীনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো.এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন, ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস প্রমুখ।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top