সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক, চার মাসের কারাদণ্ড

[print_bangla]

 

জেলা প্রতিনিধি, নাটোর :

নাটোরের নলডাঙ্গায় হিরোইন সহ জেন্টু মন্ডল (৪২) নামে এক যুবককে আটক করে চার মাসের কারাদণ্ড দিয়েছেন, ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে দশটায় উপজেলার মাধনগর এলাকা থেকে জেন্টু মন্ডলকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায় , নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার দুলাল মন্ডলের ছেলে জেন্টু মন্ডলকে ৬ পুড়িয়া হিরোইন সহ আটক করা হয়। আটককৃত জেন্টু মন্ডলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত হিরোইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন, নলডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন জানান, নলডাঙ্গা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক, চার মাসের কারাদণ্ড

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top