
বাদল রাতের মাতাল
মিলন মার্ডী
বর্ষার ঘন রাত্রি ক্ষণে,
কদম, কেয়া ফুটিছে বনে।
তোমার খোঁপায় সাজাবো বলে,
আমার মনে বড়ই স্বাদ।
আকাশ জুড়ে মেঘের খেলা,
বাজছে নূপুর সারা বেলা।
এমন দিনে ছাতাটি ফেলিয়া,
হাতে রেখে চলি হাত।
হাতে বেজে ওঠে রেশমী চুরি,
কানে বাজে উঠে স্বর্ণ দুল।
বৃষ্টির ফোঁটায় ছুঁয়ে যাক মন,
দেহ, হৃদয় করিয়া শীতল।
হরিণী দু’চোখে রাখিয়া দু’চোখ।
মিটিয়ে নিতে যৌবন।
তুমি মোর সেই চিরচেনা স্বজন,
আমাহতে হয়ো না কভু গোপন।
কদমের ফুল চুলে জড়িয়া,
মুচকি হেসো একটু তাকিয়ে।
বাদল-বাতাসে মাতাল এ রাত,
হাতে রেখে দাও তোমারও হাত।
কেয়ার সুবাসে চারপাশ ঘিরে,
আমাদের গল্প, কবিতা, গান।
আমাতে প্রিয়া কখনো কভু,
করো না গো মান-অভিমান।
কদমের রেণুতে শোভিত,
দেহ করিব আলিঙ্গন।
বক্ষযুগলে মাতিব তোমার,
ললাটে আঁকিব ওষ্ঠ চুম্বন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...