মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি পদে শাকের উল্লাহ খোকনের প্রার্থীতা ঘোষণা

[print_bangla]

মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি পদে শাকের উল্লাহ খোকনের প্রার্থীতা ঘোষণা

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহেশখালী উপজেলা শাখার আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫-এ সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন সংগঠনের অন্যতম পরিচিত মুখ ও মহেশখালী পৌরসভা যুবদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক শাকের উল্লাহ খোকন।

এক ঘোষণায় তিনি বলেন,
ত্যাগই আমার পরিচয়, আদর্শই আমার শক্তি, কর্মীরাই আমার ভরসা।

শাকের উল্লাহ খোকন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন।

সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রমিকদল, মহেশখালী
সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, মহেশখালী

দলের প্রতি তার নিষ্ঠা ও আত্মত্যাগের প্রমাণ হিসেবে তিনি ৩ বার গ্রেফতার হয়েছেন এবং দীর্ঘদিন কারাবরণ করেছেন। অসংখ্য রাজনৈতিক মামলার মুখে পড়েও রাজপথ থেকে সরে যাননি।

তিনি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগে অনুপ্রাণিত এবং তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী সৈনিক হিসেবে পরিচয় দিয়েছেন।

শাকের উল্লাহ খোকন প্রতিশ্রুতি দিয়েছেন যে তার নেতৃত্বে যুবদল হবে
আদর্শিক,কর্মীবান্ধব,সংঘবদ্ধ,সাহসী

তিনি বলেন,
চেয়েছি নেতা হতে নয়, কর্মীদের কণ্ঠস্বর হতে।
দল যখন নির্যাতিত ছিল, আমি তখন কারাগারে ছিলাম।
আজ যখন পথ চলার নতুন সুযোগ এসেছে
তৃণমূলের হাত ধরেই নেতৃত্বে আসতে চাই।

তিনি জানান, মহেশখালীর তৃণমূল নেতাকর্মী এবং বিএনপি’র নির্যাতিত-পরীক্ষিত কর্মীদের প্রতিনিধি হয়ে তিনি সভাপতি পদে দাঁড়াচ্ছেন। তিনি নিজেকে ভূমিপুত্র ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের ঘোষিত ভ্যানগার্ড বলে উল্লেখ করেছেন।

শাকের উল্লাহ খোকন আসন্ন যুবদল কাউন্সিলে উপস্থিতি, সমর্থন, ভালোবাসা ও দোয়া কামনা করেছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মহেশখালী উপজেলা যুবদলের সভাপতি পদে শাকের উল্লাহ খোকনের প্রার্থীতা ঘোষণা

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top