শরৎ শেষে

[print_bangla]

শরৎ শেষে
পাপিয়া খাতুন

প্রভাতী সুর পাখির কূজন
হালকা শীতের ঢল,
পা ভেজাতে একটুখানি
মাঠের দিকে চল!

মেঘগুলো সব দিচ্ছে পাড়ি
শরৎ শেষের বেলা!
নীল গগনে আর মেলে না
সাদা মেঘের ভেলা!

কাশফুলেরা পড়ছে ঝরে
শান্ত দিঘির পাড়ে,
খুব অবেলায় ঘাসের ডগায়
শিশির কণা বাড়ে!

গোধূলির রঙ ধূসর লাগে
কুয়াশা দেয় হাসি,
নিঝুম ভরা রাতের আকাশ
চাঁদ-তারা যায় ভাসি!

শরৎ শেষের খেয়ায় ভেসে
গাইছে নতুন গান,
হেমন্তটা ডাকছে কাছে
কাটতে মাঠের ধান!
জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শরৎ শেষে

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top