
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
মঙ্গলবার (০৫ অক্টোবর ২০২৬ ) পুলিশ সুপারের কার্যালয় রাজশাহীর কনফারেন্স রুমে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষনার্থীদের রাজশাহী জেলা পুলিশের অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা, আইনি সহায়তা প্রদান সহ পুলিশিং কার্যক্রমের সার্বিক দিক তুলে ধরেন।
এছাড়াও প্রশিক্ষণার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, জনসেবা প্রদান পদ্ধতি এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
উক্ত মতবিনিময় সভা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজশাহী; হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজশাহী।