
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে অস্থায়ী বিএনপির দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসান মোল্লার সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম।
এসময় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: বকুল সিকদার, সহ সভাপতি আব্দুল হাকিম বিএসসি,যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, ওলামাদলের সভাপতি মাও হজরত আলী, যুবদলের সাধারণ সম্পাদক মো: জাহেদ আহমেদ, কৃষকদলের সভাপতি আ: কদ্দুস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার, যুবদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাপলা,খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলামীন মোল্লা, কৃষক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মন্ডল ও জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ সিকদার সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজা, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদলকে নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান অল্প কিছুদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করলেও সে সময় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি যদি আরও বেশি সময় এদেশের দায়িত্ব পালন করতে পারতেন তাহলে এই দেশকে সোনার বাংলায় পরিণত করতেন।এসময় উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব এবং সাধারণ সম্পাদক জাহেদ হোসেন বলেন,
বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যাত্রা করে যুবদল। আগামীদিনে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
- এ/জে