বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

কালীগঞ্জের নলতায় এমপির সংবর্ধনা, পাচার প্রতিরোধ কমিটি গঠন ও আলোচনা সভা

[print_bangla]

সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার-

সাতক্ষীরা জেলা কালীগঞ্জের নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১নং নম্বর ওয়ার্ড খানজিয়া সেহারা শাখার উদ্যোগে ১৪ মে বৃহস্পতিবার বিকাল ৫ টায় খানজিয়া মসজিদ মোড়ে সংসদ সদস্য সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও মাদক,নারী-শিশু পাচার প্রতিরোধ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মমিনুর রহমান মোহরের পরিচালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমীর মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা-৩ কালিগঞ্জ-আশাশুনির সংসদ সদস্য মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার (এমপি),বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী শহিদুল ইসলাম ঢালী, বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলার ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ, শ্রমিক নেতা রেজাউল ইসলাম, শ্রমিক নেতা শাহজাহান সিরাজ, অনুষ্ঠান শেষে মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধ কমিটির মোঃ শফিকুল ইসলামকে আহবায় এবং সেলিম হোসেনকে সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবাব কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালীগঞ্জের নলতায় এমপির সংবর্ধনা, পাচার প্রতিরোধ কমিটি গঠন ও আলোচনা সভা

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top