কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারে জাপানি ভাষা কোর্সের প্রশিক্ষণার্থীর সাথে ঈদ পরবর্তী মতবিনিময়

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

‘প্রশিক্ষিত তরুণ আগামীর ভবিষ্যৎ’ এই স্লোগান কে সামনে রেখে
রংপুরের কাউনিয়ায় জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘আলোর দিশারী পাঠাগার’-এর উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা কোর্সে প্রশিক্ষণার্থীদের চার মাস মেয়াদী কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা শনিবার দুপুরে পাঠাগার হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।
জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আগ্রহী ২০ প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ (অতিরিক্ত ডি আইজি)
আবু হাসান রানা,
সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর প্রভাষক
শামীম আল মামুন সবুজ
রংপুর হর্টিকালচার সেন্টার এর উপ- পরিচালক ড, মোঃ আবু সায়েম, মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবির তারা,থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন,সহকারী শিক্ষক শহিদার রহমান, ঢাকা বেঙ্গল গ্লাস ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক, এ সময় আরোও উপস্থিত ছিলেন। সমাজসেবক মিজানুর রহমান,পাঠাগারের দপ্তর সম্পাদক আহসান হাবীব তুহিন, সাংবাদিক জহির রায়হান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পাঠাগার সূত্রে জানা গেছে, এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের সরকারি ব্যবস্থাপনায় জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের তরুণরা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

কাউনিয়ায় আলোর দিশারী পাঠাগারে জাপানি ভাষা কোর্সের প্রশিক্ষণার্থীর সাথে ঈদ পরবর্তী মতবিনিময়

৩০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top