রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল হলেন যুবদল কেদ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক

[print_bangla]

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি-

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঝালকাঠির রাজাপুরের কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ তানভীর হাসান সোহেল। তিনি উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর গ্রামের বাসিন্দা এ বি এম রুস্তম আলীর সন্তান। ৪ জুন ২০২৬ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি’তে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই কমিটি প্রকাশ করা হয়। মোঃ তানভীর হাসান সোহেল দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতিতে স্বচ্ছতা ও সততার জন্য নিরলসভাবে সাংগঠনিক কাজে সক্রিয় রয়েছেন। তিনি পূর্ববর্তী কমিটিতে সহযোগী আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি নিয়মিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং ঢাকা জজ কোর্ট এ প্রাক্টিস করে আসছেন। তানভীর ২০২০-২১ সালে ঢাকা বার অ্যাসোসিয়েশনের ‘সদস্য’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিগত সরকারের শাসনামলে মোঃ তানভীর হাসান সোহেল মামলা, হামলা ও নির্যাতন উপেক্ষা করে রাজপথে সরব ছিলেন। তিনি দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় রাজপথে চলমান কার্যক্রম বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করে আসছেন তিনি।
এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের আহবায়ক কমিটির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ল’ ইয়ার্স এ্যাসোসিয়েসন ঢাকা বার ইউনিটের এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের সাথে মাঠে ছিলাম। আজ তার ফল পেয়েছি। এভাবে ত্যাগের মূল্যায়ন পেলে আগামীতে কাজের আগ্রহ আরও বেরে যাবে । দলীয় কার্যক্রম পালনে, দেশ গড়তে তারেক রহমানের সকল নির্দেশনা আরও আগ্রহ নিয়ে সঠিক ভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল হলেন যুবদল কেদ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক

০৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top