
রাজু রহমান, স্টাফ রিপোর্টার-
যশোরের নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির উদ্যোগে শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। সোমবার রাত ৮ টায় শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হককে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং মতবিনিময় করা হয়। অফিসার ইনচার্জ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায়, ও অনিয়ম তুলে ধরেন। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক আহম্মেদ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী জুলু, দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, কার্যকরী সদস্য হিরোন আহম্মদ, শেখ নাজমুল হোসেন, মাহবুবুল আলম শাহিন, আল-আমিন হোসেনসহ আরও অনেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গ্রামের কাগজের মেহেদী হাসান জনি প্রমুখ। জে/এ
