বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

কাজিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে আলোচনা ও র্্যালি অনুষ্ঠিত

[print_bangla]

এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুরে  জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা, র‌্যালি, পুরষ্কার  বিতরণী  অনুষ্ঠিত হয়েছে। দিবসটিপর প্রতিপাদ্য ছিলো “উন্নত পল্লী সমৃদ্ধ  দেশ, সবার আগে বাংলাদেশ।”  সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এই দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করেন।

এরপর কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেণ কাজিপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল। অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইন চার্জ এসএম মোস্তাফিজুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুস সালাম ও সফল সমবায়ী বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।

এরপর প্রধান অতিথি তিনজন সফল খামারীর হাতে সম্মাননা তুলে দেন এব ঋণের চেক বিতরণ করেন। পরে  অতিথিগণ উপজেলা চত্ত্বরে একটি গাছের চারা রোপন করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সুফলভোগী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে আলোচনা ও র্্যালি অনুষ্ঠিত

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top