বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার ও  ক্রীড়াসামগ্রী বিতরণ

[print_bangla]

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে সদর উপজেলায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যক্তিদের ও বিভিন্ন বিদ্যালয়ে হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আজ বম ১৬ জুলাইবৃহস্পতিবার  দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সব হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 

জেলা পরিষদ এর আয়োজনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ কামরুল হুদা, সচিব স্নিগ্ধা দাস, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রউফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অসহায়, দুঃস্থ ও শারিরীকভাবে চলাচল করতে অক্ষম মানুষজনকে হুইল চেয়ার এবং যুবসমাজকে ক্রীড়ামুখী প্রধানমন্ত্রীর নির্দেশে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবে রুপ দিতে চেষ্টা করছি।

 

আজকে সদর উপজেলার উপকারভোগীদের মাঝে বিতরণ করা হলো। আগামীতে আরো  উপজেলায় অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করার এই উদ্যোগ নেওয়া হবে। অসহায়দের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী দিনে উন্নয়নকে টেকসই ও স্থায়িত্বশীল এবং দৃশ্যমান ও গণমুখী করতে আরো কিছু পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে ৮ জনকে হুইলচেয়ার ও চারটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে সদর উপজেলা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার ও  ক্রীড়াসামগ্রী বিতরণ

১৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top