
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পুকুরে মিলল যুবকের লাশ। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার সোনাতন সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার পুত্র শাহরিয়ার নাজিম সিয়াম (১৫) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করা হয়। শনিবার সকালে বাড়ির পাশে পুকুরে সিয়াম মিয়ার লাশ ভাসতে দেখে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে পরিবারের লোকজন জানান। সিয়াম বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা মাঠে ঝালমুড়ি বিক্রি করতো। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)শিয়াব উদ্দিন পুকুরের পানিতে ভাসমান লাশ উদ্ধারের বিষয় টি নিশ্চিত করেছেন। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...