মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

রাজশাহী ডিআইজি রেঞ্জ এর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠান

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় পুলিশ লাইন্স, আরআরএফ, রাজশাহীর হল রুমে আরআরএফ, রাজশাহীতে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে ডিআইজি, রাজশাহী রেঞ্জ এর একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
তিনি এ সময় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং ফোর্সের মনোবল বৃদ্ধি, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সঠিক ভাবে দায়িত্ব পালন ও কল্যাণমূলক দিক নির্দেশনা প্রদান করেন। এ সভায় সভাপতিত্ব করেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ, রাজশাহী ও পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ আরআরএফ এবং রাজশাহীর সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী ডিআইজি রেঞ্জ এর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠান

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top